Posts

পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল

  রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ১৮ মার্চ রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ মার্চর্  রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন নয়া দিগন্তকে বলেন, আমরা শতভাগ ভোটার উপস্থিত করার লক্ষে ব্যাপক প্রচারনা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

পীরগাছায় ঐতিহাসিক ৭ মার্চে মুরালে পুষ্পস্থবক অর্পন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শেখ শামসুল আরেফীন

Image
 পীরগাছায় ঐতিহাসিক ৭ মার্চে মুরালে পুষ্পস্থবক অর্পন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শেখ শামসুল আরেফীন মোঃ গোলাম আযম সরকারঃ রংপুরের পীরগাছায়  যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ২০২১। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী অনুযায়ী সকাল ১০.০০ ঘটিকায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্থবক অর্পন করা হয়, ১০.৩০ ঘটিকায় বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ শামসুল আরেফীন, উপজেলার নির্বাহী কর্মকর্তা, পীরগাছা, রংপুর।

পীরগাছায় উপজেলায় প্রথম দিনে ৫০ জন করোনা ভ্যাকসিন দিলেন

Image
রংপুরের পীরগাছায় উপজেলায়  প্রথম দিনে ৫০ জন করোনা ভ্যাকসিন দিলেন এর মধ্যে পুরুষ ২৯ জন এবং মহিলা ২১ জন। রবিবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) |

সেনা কেন্দ্রীয় মসজিদে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত- somo...

Image

১০টি পদে হলুদ, সভাপতিসহ ৫টিতে সাদা প্যানেল বিজয়ী

Image
১০টি পদে হলুদ, সভাপতিসহ ৫টিতে সাদা প্যানেল বিজয়ী রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ পাঁচটি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়তপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)। অন্যদিকে আওয়ামীপন্থী-মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) সাধারণ সম্পাদকসহ অন্য দশটি পদে বিজয়ী হয়েছেন। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার এ বি এম হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরাও জয়-পরাজয় মেনে নিয়েছেন। নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।’ বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক হাজার শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সাইফুল ইসলাম ফারুকী। তিনি পেয়েছেন ৫০৮টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের খন্দকার ফরহাদ হোসেন পেয়েছেন ৪...

পীরগাছায় বরযাত্রী বাহী বাস পুকুরে স্থানীয় জনগণ যা বললেন-(দুই)

Image

রাবির সাংবাদিকতা বিভাগের সপ্তাহব্যাপী সিনেমা প্রদর্শনী

Image
রাবির সাংবাদিকতা বিভাগের সপ্তাহব্যাপী সিনেমা প্রদর্শনী রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাত দিনব্যাপী সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের আয়োজিত এ প্রদর্শনী আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রবীন্দ্র ভবনের ১২৩ নং কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।