মরহুম আব্দুল করিম মিয়ার জন্য শোক প্রস্তাব আনলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত
মরহুম আব্দুল করিম মিয়ার জন্য শোক প্রস্তাব আনলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষানুরাগী সাদা মনের মানুষ মরহুম আলহাজ্ব আব্দুল করিম মিয়ার জন্য সোমবার সকাল ১১.০০ ঘটিকায় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে পীরগাছা কেন্দ্রীয় কবর স্থান কমিটির আয়োজনে দো’য়া এবং শোকসভার আয়োজন করা হয়।পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফাউজুল কবীরের সভাপত্বিতে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী,কেন্দ্রীয় কবর স্থানের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ,পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আলহাজ্ব আব্দুর জাহের, সাবেক চেয়ারম্যান আলহাজ সাদেক সরকার,বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল আমীন বুলেট, আলহাজ্ব সিদ্দিকুর রহমান. আলহাজ্ব সুলতান আহমেদ, আলহাজ্ব ডা. আজিজুল ইসলাম, রানা মিয়া, জয়নাল মাষ্টার, আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব মোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় পীরগাছা কেন্দ্রীয় কবর স্থানের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আঃ ওয়াহেদ মরহুম আব্দুল করিম মিয়ার জন্য শোক প্রস্তাব আনলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

Comments
Post a Comment