মীরসরাই সমিতি ওমান এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মীরসরাই সমিতি ওমান এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সানোয়ারুল ইসলাম রনি। মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা ঃ
মীরসরাই সমিতি ওমান এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানী মাস্কাটের বাঙ্গালী অধ্যুষিত এলাকা হামরিয়ার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। দুস্থ মানবতার সেবায় কাজ করে যাওয়া সমিতিটি ইতিমধ্যেই দেশ ও দেশের বাহিরে বেশ সুনাম অর্জন করেছে।

ইতিমধ্যেই সমিতির পক্ষথেকে ওমানে অসহায় শ্রমিকদের কে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে। বিগত বছর গুলোতে সমিতির পক্ষথেকে অসহায় ও অভাবী মেয়দের যৌতুক বিহীন বিবাহ ও অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারছেনা এমন অসহায়দের সহযোগিতা করে দেশের ভিতরও বেশ সুনাম অর্জন করেছে।
সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুসা, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা সহিদ হোসেন, দাউদ হোসেন, মুহাম্মাদ এনাম ও সমিতির সিনিয়র সদস্যবৃন্দ। সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ রিয়াদ হোসেন তার বক্তৃতায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সবাইকে ওমানের আইন কানুন মেনে চলার অনুরোধ করেন।
অনুষ্ঠানে ওমানি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওমান সেনাবাহিনীর সিনিয়র অফিসার জনাব মাহার। জনাব মাহার তার আলোচনায় বাংলাদেশী দের ভূয়সী প্রসংসা করে বলেন, ওমানে আজ সবথেকে বেশি বাংলাদেশী বসবাস করছে। তবে বেশিরভাগ বাংলাদেশী না জেনে ভুল ভাবে দেশথেকে ফ্রি ভিসায় ওমানে এসে দুর্বিসহ জীবন যাপন করছে, তিনি সবার উদ্যেশে বলেন দেশথেকে নতুন যারা ওমানে আসতে চাচ্ছে, তারা যেন কাজ জেনে দক্ষতা অর্জন করে এবং ফ্রি ভিসায় না এসে কোম্পানির ভিসায় ওমানে আসে। এছাড়াও সমিতির সহ সভাপতি জনাব ইউনুস তার বক্তৃতায় আগত অতিথিদের উদ্যেশে সমিতির আগামী দিনের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল হক।
উল্লেখ্যঃ ইতিমধ্যে মিরসরাই সমিতি ওমানের পক্ষথেকে ওমানে বিভিন্ন দুর্ঘটনায় আহত প্রবাসীদের চিকিৎসার ব্যয়, মৃত্যু প্রবাসীদের দেশে পাঠাতে টিকেট প্রদান, দেশের বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান, অসহায় মেয়েদের যৌতুক বিহীন বিবাহ দেওয়া সহ সমাজের বিভিন্ন সামাজিক কাজে বেশ অবদান রেখেছে।ওমানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মীরসরাই সমিতি ওমান। শনিবার রাতে রাজধানী মাস্কাটের বাঙ্গালী অধ্যুষিত এলাকা হামরিয়ার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। দুস্থ মানবতার সেবায় কাজ করে যাওয়া সমিতিটি ইতিমধ্যেই দেশ ও দেশের বাহিরে বেশ সুনাম অর্জন করেছে।

Comments

Popular posts from this blog

পীরগাছায় ঐতিহাসিক ৭ মার্চে মুরালে পুষ্পস্থবক অর্পন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শেখ শামসুল আরেফীন

১০টি পদে হলুদ, সভাপতিসহ ৫টিতে সাদা প্যানেল বিজয়ী

পীরগাছায় উপজেলায় প্রথম দিনে ৫০ জন করোনা ভ্যাকসিন দিলেন